, , ,

শিরোনামঃ-




নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ১৯ ২০১৮, ২০:০৩ | 867 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইমরান খান রাজ:- ঢাকার নবাবগঞ্জ উপজেলায় রাবেয়া আক্তার নামে (৫) মর্মান্তিক সরক দুর্ঘটনায় একটি শিশু নিহত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কোমরগঞ্জ ব্রিজের ঢালে বাহ্রা চরকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া উপজেলার টিকরপুর গ্রামের মোবারক হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কোমরগঞ্জ ব্রিজের ঢালে বাহ্রা চরকান্দা এলাকায় সকাল ১০টার দিকে কয়েকজন শিশু খেলা করছিলো। এসময় রাবেয়া দৌড়ে রাস্তা পার হতে গেলে কোমররগঞ্জ থেকে আসা একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক শেখ ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET