, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • নারায়ণগঞ্জ-৪ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী মাহমুদ হোসেন




নারায়ণগঞ্জ-৪ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী মাহমুদ হোসেন

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : জুলাই ৩১ ২০১৮, ১৪:১৩ | 1063 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রেস বিজ্ঞপ্তি- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলার বর্ধিত সভার সর্বসম্মতিক্রমে গৃহীত এক প্রস্তাবে নারায়ণগঞ্জ-৪ আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিপ্লবী ওয়ার্কার্স পর্টির নারায়নগঞ্জ জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেনের নাম চুরান্ত করা হয়েছে। আগামী ৭ কর্ম দিবসের মধ্যে এই প্রস্তাবনা কেন্দ্রে প্রেরণ করা হবে। কেন্দ্রীয় কমিটির অনুমোদন সাপেক্ষে জননেতা কমরেড মাহমুদ হোসেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনিত প্রার্থী হিসাবে চুরান্তভাবে মনোনীত হবেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে জননেতা কমরেড মাহমুদ হোসেন এর পক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সকল প্রকার দ্বিধাদন্দ ভুলে একযোগে কাজ করার জন্য আহবান করা হয়েছে। নারায়ণগঞ্জ-৫ সহ অপরাপর আসনের প্রার্থীর নামের তালিকা পরবর্তী কালে ঘোষনা করা হবে।

আজ মঙ্গলবার সকালে পার্টির জেলা কমিটির সভাপতি মাহামুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু হাসান টিপু, রাশিদা বেগম, শহিদুল আলম নাননু, সাইফুল ইসলাম, নাজমুল হাসান নাননু, হাবিবুর রহমান আঙ্গুর, আয়ুব আলী, মুক্তা ইসলাম, রোখসানা বেগম, মোক্তার হোসেন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET