, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • নির্বাচনে অংশ নেওয়ার জন্য খালেদার মুক্তির শর্ত মামাবাড়ির আবদার: কাদের




নির্বাচনে অংশ নেওয়ার জন্য খালেদার মুক্তির শর্ত মামাবাড়ির আবদার: কাদের

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ১১ ২০১৮, ২২:২১ | 815 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- নির্বাচনে অংশ নেওয়ার শর্ত হিসেবে খালেদা জিয়ার মুক্তির যে দাবি বিএনপি তুলেছে, তাকে ‘মামাবাড়ির আবদার’ বলে নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার সন্ধ্যায় ঢাকার লেডিস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “বিএনপি নেতারা নির্বাচনের জন্য বেগম জিয়ার মুক্তির শর্ত দিচ্ছেন। … সরকার তাকে দণ্ড দেয়নি, সরকার তাকে মুক্তি দিতে পারে না। আদালতের সিদ্ধান্তই হচ্ছে তার মুক্তির বিষয়ে শেষ কথা।

“এখানে সরকারের কোনো করণীয় নেই। সরকারের কাছে বেগম জিয়ার মুক্তির দাবি মামার বাড়ির আবদার। এই আবদারটা না করলেই হয়- এটা অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক।”

খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে চিকিৎসা দেওয়ার বিষয়ে বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজার বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “এই দাবিটা বিএনপি করুক। যদি জেল কোড অনুযায়ী তার চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর প্রয়োজন হয়, তাহলে পাঠাবে।”

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে কাদের বলেন, “পলাতক দণ্ডপ্রাপ্ত আসামির সঙ্গে দেখা করা কি গণতন্ত্র? পলাতক আসামি কি কোনো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে পারেন?”

ঢাকার লেডিস ক্লাবে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়।

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET