, , ,

শিরোনামঃ-




নেপালী কন্যা ফাতেমাকে ভালোবেসে বিয়ে করল ছাগলনাইয়ার আরিফ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুলাই ১৪ ২০২২, ০০:৫৮ | 5587 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নেপালী বংশদ্ভূত ফাতেমাকে ভালোবেসে বিয়ে করেছেন ছাগলনাইয়ার আরিফ হোসাইন। কুয়েত প্রবাসী আরিফ ছাগলনাইয়ার কাশীপুর মুন্সি বাড়ীর তোফাজ্জল হোসেনের ছেলে। জীবন-জীবিকার তাগিদে আরিফ কুয়েত পাড়ি দেয়ার পর নেপালী কন্যা ফাতেমার সাথে তার পরিচয়। ফাতেমা ও তার পরিবার দশ বছর যাবত কুয়েতে অবস্থান করে আসছেন। ফাতেমা কুয়েতে একটি মানি এক্সচেঞ্জে কর্মরত আছেন। অন্যদিকে৷ আরিফ কুয়েত শহরে ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করছেন। চর বছর আগে কুয়েতে তাদের দুইজনের পরিচয় থেকে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে এবং  ২০২০ সালের ১৪ জানুয়ারি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সম্প্রতি আরিফ তার নেপালী বধূকে নিয়ে নিজ দেশের গ্রামের বাড়ীতে আসেন। শরীয়ত সম্মতভাবে দুজনে কুয়েত শহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও দেশের আত্মীয়স্বজনদের সাথে আনুষ্ঠানিকতার পর্বটি সম্পন্ন করার বিষয়টি বাকি ছিলো। বুধবার (১৩ জুলাই) রাতে কাশীপুর মুন্সি বাড়ীতে আলোকসজ্জা লোকজনের আনাগোনা দেখে নয়াআলো প্রতিনিধি বাড়ীতে প্রবেশ করলে জানতে পারেন আজ আরিফ ও ফাতেমার গায়ে হলুদ অনুষ্ঠান। পরে নয়াআলো প্রতিবেদক আরিফ ও তার নেপালী স্ত্রী ফাতেমার সাক্ষাৎকার গ্রহণ করেন। ফাতেমা পর্দানশীল তাই গায়ে হলুদের সাজে ছবি কিংবা ভিডিও দিতে রাজি হননি। তবে বাংলাদেশী যুবক আরিফের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নিজেকে সুখী নারী হিসেবে আখ্যায়িত করলেন ফাতেমা। অন্যদিকে, নেপালী কন্যা ফাতেমাকে জীবনসঙ্গিনী হিসেবে পেয়ে আরিফও আনন্দিত। এদিকে, নেপালী কন্যা ফাতেমাকে দেখতে আরিফের বাড়ীতে তার স্বজন ও প্রতিবেশীদের ভীড় দেখেগেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET