, , ,

শিরোনামঃ-




নড়াইলে গোয়ালঘরে আগুন পাঁচটি গবাদি পশুর মৃত্য

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০৭ ২০১৮, ১৭:৫৭ | 931 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:-  নড়াইলের পারমল্লিকপুর গ্রামের মৃধাপাড়ায় একটি গোয়ালঘরে আগুন লেগে পাঁচটি গবাদি পশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মিজান শেখ‘রাতের খাবার শেষে পরিবার পরিজন নিয়ে আমি ঘুমিয়ে পড়ি। রাত ১টার দিকে গোয়ালঘরে আগুনের শিখা দেখে চিৎকার দিলে এলাকাবাসী ছুটে আসে। ততক্ষণে আগুনে গোয়ালঘর ভস্মিভূত হয়। এ সময় গোয়ালে থাকা একটি এড়ে গরু, দুটি গাভি ও দুটি বাছুর আগুনে পুড়ে মারা গেছে।’গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য খড়কুটো জড়ো করে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং সেই আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে তিনি জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গোয়ালঘরসহ গবাদি পশু আগুনে পুড়ে মারা যায়। এ ঘটনায় মিজান শেখের কমপক্ষে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডে খবর পেয়ে বুধবার সকালে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, মল্লিকপুর ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ক্ষতিগ্রস্ত মিজান শেখ নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, ‘রাতের খাবার শেষে পরিবার পরিজন নিয়ে আমি ঘুমিয়ে পড়ি। রাত ১টার দিকে গোয়ালঘরে আগুনের শিখা দেখে চিৎকার দিলে এলাকাবাসী ছুটে এ সময় গোয়ালে থাকা একটি এড়ে গরু, দুটি গাভি ও দুটি বাছুর আগুনে পুড়ে মারা গেছে।।।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET