নজরুল ইসলাম চৌধুরীঃ
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শোখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে পশ্চিম ছাগলনাইয়া শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে মোমবাতি প্রোজ্জ্বলনন, কাঙ্গালি ভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার (১৪ আগস্ট) রাতে ছাগলনাইয়া মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত কাঙ্গালি ভোজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সদস্য কফিল উদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, ছাগলনাইয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুসা, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মুন্সি নুর হোসেন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান চৌধুরী শিমুল, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাস্টার আবুল কালাম, ক্রীড়া সম্পাদক মাস্টার ফিরোজ উদ্দিন , উপজেলা আ’লীগের সদস্য ইলিয়াছ হোসেন সোহাগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার প্রমুখ।
Please follow and like us:









