, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল।

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২৪, ১৫:৪৭ | 775 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদি যুবদল।
বুধবার বিকেলে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে গণহত্যা ও আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে তারা এ বিক্ষোভ মিছিল করেন।

যুবদলের বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আবু সাইদ, সদস্য সচিব মাহবুব আলম মিলন, যুগ্ম আহবায়ক শিবলি সাদিক, পৌর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম জুয়েল, সদস্য সচিব মানিক মন্ডলসহ জাতীয়তাবাদি যুবদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মিগণ।
বিক্ষোভ মিছিলটি দলিয় কার্যালয় বাসষ্টান্ড এলাকা  থেকে বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে বাসষ্টানে এসে শেষ হয়।
এ সময় বিএনপির নেতৃবৃন্দ  আওয়ামীগ ও  দেশান্তরিত হওয়া আওয়ামীলীগের নেত্রী বিদেশী শক্তি ব্যবহার করে যে দেশ বিবোধী ষড়যন্ত্র শুরু করেছে তা প্রতিহত করতে যুবদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিএনপির নেতা-কর্মিদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET