, , ,

শিরোনামঃ-
  • হোম
  • বিশেষ প্রতিবেদন
  • ফেনীবাসীর নিরাপত্তায় জেলা পুলিশ অবিরাম কাজ করছে : পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল মামুন 




ফেনীবাসীর নিরাপত্তায় জেলা পুলিশ অবিরাম কাজ করছে : পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল মামুন 

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুলাই ০৮ ২০২২, ২২:১৫ | 996 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আজ শুক্রবার (৮ জুলাই) বিকেলে ছাগলনাইয়ার মনুরহাটে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী কোরবানির পশুর হাট পরিদর্শন করেন ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ  আবদুল্লাহ আল মামুন। এসময় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ফেনীবাসীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপনের জন্য জেলা পুলিশ অবিরাম কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এ মাস ত্যাগের মাস এবং আল্লাহকে সন্তুষ্টির জন্য মুসলিম উম্মাহ পশু কোরবানি দিয়ে থাকেন। কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতা কেউ যাতে কোন প্রকার বিড়ম্বনার শিকার কিংবা কোন টাউট বাটপারের হাতে হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে জেলার সকল থানার পুলিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। পুলিশ সুপার আরো বলেন, ফেনীতে গত বছর কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে যে অপ্রতিকর ঘটনা ঘটেছে সেটির পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ কোরবানির পশুর হাটে স্বাস্থ্য বিধি মানা হচ্ছেনা উল্লেখ্য করে তিনি বলেন, দেশের করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি তাই সকলে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহা উদযাপন উদযাপন করতে হবে। ঈদুল আজহা উদযাপন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা গ্রামে ফিরবেন তাদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, নিজেদের নিরাপত্তার দিক বিবেচনা করে কেউ রাতে একা ঘুরাফেরা করবেননা এবং কেউ কারো সাথে কোন প্রকার বিবাদে লিপ্ত হবেননা।  এসময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) মাশকুর রহমান, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রফিক আহমেদ, সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম, মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিনু, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক মুন্সী তাজুল ইসলাম মামুন প্রমুখ। ছাগলনাইয়ায় কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে পলিশ সুপার পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিভিন্ন পশুর হাট পরিদর্শন করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET