, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • ফেনী-১ আসনে সোহেল চৌধুরীকে প্রার্থী হিসেবে পেলে ভোট কাষ্টিংয়ে রোকর্ড করবো: সংবাদ সম্মেলনে বুলু মজুমদার




ফেনী-১ আসনে সোহেল চৌধুরীকে প্রার্থী হিসেবে পেলে ভোট কাষ্টিংয়ে রোকর্ড করবো: সংবাদ সম্মেলনে বুলু মজুমদার

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুলাই ১৬ ২০১৮, ১৭:৩৯ | 1030 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ

ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলকে আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়ার জন্য জোরালো দাবী জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগ’র সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ। সোমবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামছুউদ্দিন আহম্মদ বুলু মজুমদার।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মজিবুর রহমান মুজিব, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক জসিম উদ্দিন, শুভপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক মানিক, উপজেলা ছাত্রলীগ’র যুগ্ন-সাধারণ সম্পাদক আশিক ইকবাল মজুমদার রাব্বি, পৌর শ্রমিকলীগের সভাপতি আলাউদ্দিন মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য গাজী বেলাল, শহীদ উল্লাহ, আওয়ামীলীগ নেতা ডাঃ বদিউজ্জামান পাটোয়ারী, জসিম উদ্দিন, সেলিম মেম্বার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বুলু মজুমদার জানান, ফেনী-১ আসনে (ছাগলনাইয়া, ফুলগাজী, পশুরাম) একাদশ নির্বাচনে আওয়ামীলীগ হতে যদি আওমীলীগের কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি দলের মনোনীত প্রার্থী হন তবে জয় সময়ের ব্যাপার মাত্র।

তিনি আরও বলেন, এ দুই নেতা ব্যতীত  জয়লাভ করার মত একমাত্র জনপ্রিয় যোগ্য নেতা মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। গত ২৩ জুন দলের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যে আমি ও ছাগলনাইয়ার মানুষ তথা ফেনী-১ আসনের সর্বসাধারণ উজ্জীবিত। দলীয় সভানেত্রী শেখ হাসিনার একাদশ সংসদে দলের মনোনয়ন বিষয়ে যে সকল শর্ত ও জনপ্রিয়তার কথা বলেছেন,অর্থাৎ সাধারন জনগনের নিকট জনপ্রিয়তা, গ্রহন যোগ্যতা, ত্যাগী সংগঠক, কর্মীবান্ধব নেতৃত্ব, দূর্নামহীন, পরিচ্ছন্ন রাজনৈতিক নেতাকে দলের মনোনয়ন দেওয়া হবে। সেই মোতাবেক ফেনী-১ আসনে দলীয় মনোনয়নে সোহেল চৌধুরীর কোন বিকল্প নেই। ফলে এবার অনেক আগ থেকেই ফেনী-১ আসনে শতভাগ নিরপেক্ষ ও সকল দলের অংশ গ্রহনে নির্বাচন হলেও দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিতকরণে আওয়ামীলীগ বিশেষ করে শুধু ছাগলনাইয়ার ভোটে জয়লাভ করার মত সাংগঠনিক ভিত্তি গড়ে তোলা হয়েছে।দলমত নির্বিশেষে সকলের নিকট গ্রহনযোগ্য ও দলীয় প্রধানের সুস্পষ্ট নির্দেশনা মোতাবেক ফেনী-১ আসনে একমাত্র যোগ্যতম ব্যাক্তি তৃণমূলে সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত নাম মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। রাজপথ কাপাঁনো সৈনিক সোহেল চৌধুরীকে দলীয় মনোনয়নের জোরালো দাবী করছি। আমরা চ্যালেঞ্জ করে বলছি যে, সোহেল চৌধুরীকে প্রার্থী হিসাবে পেলে ভোট কাষ্টিংএ রেকর্ড করবো।সোহেল চৌধুরীকে এমপি হিসেবে পাওয়ার তাগিদে ও প্রস্তুতি হিসাবে ফেনী-১ এর আসনে বিশেষ করে ছাগলনাইয়ার ৪৭টি কেন্দ্রে ২৪০টি বুথের জন্য পোলিং এজেন্ট, প্রতি বুথের বিপরীতে ৬ জন করে কেন্দ্রের বাহিরে টেবিল এজেন্ট নিশ্চিত করা আছে। তেমনী ভাবে প্রতি গ্রামে ১০ জন করে ভোট কর্মী, প্রতি বাড়ীতে ১জন করে তাগাদা কর্মী, যাদের কাজ হবে ভোটার দের তাগাদা দিয়ে কেন্দ্র মূখী করা। ঠিক একই প্রস্তুতি আছে ফুলগাজীর ৩০ কেন্দ্রের ও পরশুরামের ২৬ কেন্দ্রের ২৬৮ বুথের জন্যও। এরই মধ্যে সোহেল চৌধুরী উপজেলা চেয়ারম্যান ও দলের নেতা হিসাবে সফলতার স্বাক্ষর রেখেছে। এ নেতাকে প্রার্থী ধরে ফেনী-১ এর নির্বাচনী এলাকায় তৃণমূলে নৌকার পক্ষে কর্মীসভা, উঠান বৈঠক থেকে শুরু করে নানা কাজই নেতা-কর্মীরা সুচারুভাবে সম্পন্ন করছেন। বিরোধীদলে থাকতে রাজপথে যোগ্যতার স্বাক্ষার রাখা সোহেল চৌধুরী ৮৬,৯১,৯৬,২০০১সহ ১/১১ দলের দুঃসময়েও দলের পক্ষে জোরালো ভুমিকা রাখেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET