
ছাগলনাইয়া প্রতিনিধিঃ
ছাগলনাইয়ার স্বনামধন্য মহামায়া গণ পাঠাগার পরিদর্শন করেন ফেনী জেলা পরিষদের সদস্য ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল ৪ টায় বই প্রেমী যুব সমাজ ও মহামায়া গণ পাঠাগারের সদস্যদের সাথে মতবিনিময় করেন জেলা পরিষদের সদস্য। মহামায়া গণ পাঠাগারের সভাপতি মোঃ ইউনুছ খান’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরীবশাহ হোসেন চৌধুরী বাদশা, ইউপি মেম্বার নুরুল করিম চৌধুরী সবুজ, পাঠাগারের উপদেষ্টা জাহাঙ্গীর কবির রাজীব সহ পাঠাগারের সদস্যবৃন্দ।
Please follow and like us:









