এস.এম. সাইফুলইসলামকবির, বাগেরহাট অফিস:সামাজিক ঐক্যবদ্ধতার মাধ্যমে মাদক,সন্ত্রাস,জংগিবাদ দমন সম্ভব।বাগেরহাটের কচুয়া উপজেলাপরিষদ মিলনায়তনে ২৩ জুলাই বিকালে মাদক,সন্ত্রাসএবং জঙ্গিবাদ প্রতিরোধসভায় বঙ্গবন্ধুর দৌহিত্র ও বাগেরহাট ১ আসনেরএমপি শেখ হেলাল উদ্দীনের পুত্র শেখ সারহান নাসের তন্ময় এ কথা বলেছেন। তিনি আরো বলেন মাদকের সংক্রমণ ক্যান্সারের মত ছড়ায়,সামাজিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি মাদক সেবীকে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলতে হবে।এছাড়া সন্ত্রাস,জঙ্গিবাদ দমনে সবাইকে একসাথে কাজ করতে হবে।
কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজরা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেনবাগেরহাট ৪ আসনেরসংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন। এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য এড. মীর শওকত আলী বাদশা,পৌর মেয়র খান হাবিবুর রহমান,জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ফরিদা আক্তার বানু ,পুলিশসুপার পঙ্কজ চন্দ্র রায়,অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি)মোঃশাহিন হোসেন,জেলা তাঁতিলীগের সভাপতি তালুকদার আবদুল বাকি ,জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু,জেলা যুবলীগ এর সভাপতি সর্দার নাসির হোসেন,কচুয়াই উনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম মাহফুজুর রহমান সহআওয়ামীলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা।









