, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে ছাত্রদল গৌরনদীতে ছাত্রদলের মাদকবিরোধী লিফলেট বিতরণ




মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে ছাত্রদল গৌরনদীতে ছাত্রদলের মাদকবিরোধী লিফলেট বিতরণ

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০২৪, ২০:১৫ | 922 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালের গৌরনদী উপজেলা থেকে মাদকদ্রব্য ব্যবসা নির্মূল করতে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও মাদক বিরোধী লিফলেট বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার সন্ধ্যার পরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে স্থানীয় বিএনপি কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা চিহ্নিত মাদক (মদ) ব্যবসায়ী মাহিলাড়া এলাকার সংকর বেপারী ও বিপুল কর্মকারসহ তার সহযোগীদের অতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান।
সমাবেশে গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা বলেন, মাদকের ফাঁদে পড়ে তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে তাই মাদকের এই ভয়াল ছোবল থেকে তরুন প্রজন্মকে বাঁচাতে সবাইকে সজাগ দৃষ্টিতে থাকতে হবে। মাদকের বিরুদ্ধে সবসময় শক্ত অবস্থানে থাকবে গৌরনদী ছাত্রদল বলেও তিনি উল্লেখ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET