, , ,

শিরোনামঃ-




শোকাবহ আগস্টের প্রথম দিনে পাবনা যুবলীগের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ০২ ২০১৯, ০৮:১২ | 1021 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আর কে আকাশ, পাবনা: শোকের মাস আগস্টের প্রথম দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ যুবলীগ পাবনা জেলা শাখা। জেলা যুবলীগের আহ্বায়ক আলী মতুর্জা বিশ্বাস সনি ও যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক’র নেতৃত্বে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভায় যুবলীগ নেতৃবৃন্দ বলেন, বাঙালী জাতির ইতিহাসে সবচেয়ে বেদনা বিধুর দিন ১৫ আগস্ট। এ দিনে আমরা হারিয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ঘাতকরা সেদিন শুধু জাতির পিতাকে হত্যা করেই
ক্ষান্ত হয় নাই, ওদের নির্মম বুলেট আমাদের মাঝ থেকে কেড়ে নিয়েছে জাতির পিতার সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের। যুবলীগ পাবনা জেলা শাখা শোককে শক্তিতে রূপান্তরের প্রত্যয় নিয়ে শোকাচ্ছন্ন পুরো আগস্ট মাস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করবে। এ কর্মসূচী সমূহের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জাতির পিতার সংগ্রামী ও কর্মময় জীবন, তাঁর আদর্শ, বাংলার মানুষের প্রতি তার ভালবাসা, বাঙালী জাতির অধিকার, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবে। এসময় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাকিরুল ইসলাম রনি, সদস্য মামুন হায়দার রনি, আব্দুল্লাহ আল মামুন বাবু, আরিফুল ইসলাম টিংকু, ফজলে শাহরিয়ার বিপু,
সৌহাদ্য বসাক সুমন, রাজ আহমেদ রনি,আসিফ ইকবাল জনি, আহসান হাবিব, সোহানুর রহমান সোহান, এইচ. এম. হিমেল, শাকিল খান, আজমল শেখ, আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET