, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২৪, ০২:১৮ | 775 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর স্টেশনের উত্তর পাশে কাটাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে এক নারী রেল সড়ক ধরে হাঁটছিল। পরে ঢাকা থেকে ময়মনসিংহগামী জামালপুর কমিউটার ট্রেন চলে যাওয়ার পর রেলসড়কে আনুমানিক ৩৫ বছর বয়সী নারীর মরদেহ দেখতে পেয়ে শ্রীপুর রেল স্টেশন মাষ্টারকে খবর দেয়া হয়। স্থানীয় কেউই ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর স্টেশনের কর্তব্যরত স্টেশন মাষ্টার মো. সাইদুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ৩৩২ নং কিলোমিটারের কাছে শ্রীপুর স্টেশনের উত্তর পাশে কাটাপুল এলাকা থেকে ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ঢাকা থেকে ময়মনসিংহগামী জামালপুর কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হতে পারে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেয়া হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নিবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET