১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • শ্রীপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, নিহত-১




শ্রীপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, নিহত-১

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৯ ২০২৪, ০০:৫২ | 765 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে নতুন প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে প্রাইভেটকারের মালিক মাফিজ মন্ডল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গাজীপুর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাফিজ মন্ডল (৬৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের গোলাম মওলার ছেলে। এঘটনায় চালক রুবেল মিয়া আহত হয়েছেন।

নিহতের ভাতিজা রফিকুল ইসলাম জানান, মাফিজ মন্ডল তিনদিন আগে ঢাকার শোরুম থেকে নতুন প্রাইভেটকার কিনেন। গাড়ি কেনার লেনদেন ও কিছু কাজ বাকী ছিল। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে নতুন কেনা প্রাইভেটকার নিয়ে প্রাইভেটকারের বাকী কাজ সম্পন্ন করতে বাড়ি থেকে রওনা দেন। কিছুদুর যাওয়ার পর বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা ব্রিজ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের উঠার আগে সড়কের বাঁকা পাড় হওয়ার সময় পানিতে পড়ে যায়। স্থানীয়রা এসে গাড়ির জানালার কাঁচ ভেঙ্গে মাফিজ মন্ডলকে মৃত অবস্থায় ও চালক রুবেলকে আহতবস্থায় উদ্ধার করে। চালক রুবেলকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

মাওনা ফাঁড়ির ইনচার্জ এসআই মিন্টু শেখ বলেন, সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET