১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • জাতীয় শোক দিবস উপলক্ষে রত্নপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত




জাতীয় শোক দিবস উপলক্ষে রত্নপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ২৫ ২০১৯, ২৩:০৬ | 1665 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃবরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের মাসব্যাপী জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে রত্নপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অংঙ্গ সংগঠনের আয়োজনে সভা ও দোয়া অনুষ্ঠানের প্রারম্ভে জাতীয় ও শোক পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সহ সকল শহীদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে শুরু হয়। এ উপলক্ষে
রোববার সকালে শোক র‍্যালী শেষে মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে রত্নপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অমিয় লাল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান
মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়া বাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন, আওয়ামীলীগ উপদেষ্টা পরিষদের
সদস্য অরুন কৃষ্ণ হালদার, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড.আবুল কাসেম সরদার, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মোস্তফা সরদার, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল সরদার, সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, বরিশাল জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মাসুদ সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকির পাইক ও স্থানীয় আওয়ামীলীগ নেতা নির্মল চন্দ্র ঢালী প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষক কুলের নয়নমনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ শেষে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET