, , ,

শিরোনামঃ-

সিলেট-জকিগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস খাদে আহত ৭

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস খাদে পরে ৭জন আহত হয়েছেন। গতকাল রোববার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় সরকারি এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের সামনে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের নাম পরিচয় জানা যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেলে যাত্রীবাহী একটি বাস (সিলেট-জ-১১-০২২২) ঢাকাদক্ষিণ থেকে ছেড়ে সিলেটে উদ্দেশ্যে রওয়ানা হয়। সিলেট-জকিগঞ্জ সড়কের সরকারি এমসি একাডেমির সামনে বাসটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই বাসটি খাদে পরে যায়। এ ঘটনায় ৭জন যাত্রী আহত হয়েছেন। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




Add Title


এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET