, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজশাহী
  • সিরাজগঞ্জে মালেক হত্যা মামলায় বাদীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন




সিরাজগঞ্জে মালেক হত্যা মামলায় বাদীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ২১ ২০২০, ১৮:৫৪ | 1134 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর মালেক হত্যা মামলায় নিহতের ভাই ও তার স্বজনরা যেন আদালতে গিয়ে সাক্ষী দিতে না পারে এই জন্য আসামীপক্ষ থেকে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানী করা প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন, নিহত মালেকের বড় ভাই আবু মুসা । মঙ্গলবার দুপুর ২ টায় দিকে সিরাজগঞ্জের পৌর এলাকায় দত্তবাড়ী মহল্লায় মুসার নিজস্ব বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় । সংবাদ সম্মেলনে নিহত মালেকের বড় ভাই আবু মুসা বলেন, ২০১৭ সালের ২৯ অক্টোবার তার এক মাত্র ছোট ভাই ও পৌর ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মালেক কে প্রকোশ্য দিবালকে জানপুরের কিছু সন্ত্রসীরা নিমর্মভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে সিরাজগঞ্জ সদর থানায় উপস্থিত হয়ে হত্যা মামলা দায়ের করলে সন্ত্রাসীরা আমার ও আমার পরিবারকে বিভিন্ন সময় মামলা তুলে নেওয়ার জন্য, হুমকি ধামকী ও হয়রানী করার চেষ্ঠা করে । আর এই হত্যা মামলার চুড়ান্ত সাক্ষ্যগ্রহনের তারিখ রয়েছে আগামী ২৮ জানুয়ারী ২০২০ ।  এই উপলক্ষে মালেক হত্যা মামলায় আমরা যেন আদালতে যেয়ে সাক্ষী দিতে না পারি এই জন্য গত ২০ জানুয়ারী ২০২০ রাতে, মালেক হত্যা মামলার ১ নং আসামী নজরুলের ছোট ভাই হাফিজুরকে দিয়ে খড়ের পালায় আগুন দেওয়ার অভিযোগ এনে, আমার ও আমার ভাইদের নামে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ দিয়ে হয়রানী করা হচ্ছে । আমার ও আমার পরিবারের বিরুদ্ধে থানায় যে অভিযোগ করেছেণ তা অদৌ সত্য নয় । তাই প্রশাসনের কাছে দাবি সুষ্ঠ তদন্ত পূবক সত্য উদঘাটন করে ব্যবস্থা গ্রহন ও আদালতে গিয়ে যেন সাক্ষী দিতে পারি এই জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি । উক্ত সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্্রনির্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET