বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের ব্রিজের উত্তর পাশে বাঙ্গালী নদী থেকে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে বালু ব্যবসায়ী স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল আলীম। সে ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিলচাপড়ী গ্রামের মৃত. ইয়াকুব আলীর ছেলে।
শনিবার বিকালে সরে জমিনে দেখা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে ভূগর্ভ থেকে বালু উত্তোলন করার ফলে নদীর দু পাশে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনের ফলে নদীর দুই তীরের ফসলি জমি নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। রাত-দিন বালু উত্তোলনের ফলে এলাকাবাসীর রাতে ঘুমের চরম ব্যঘাত ঘটছে। অবৈধ ভাবে বাঙ্গালী নদী থেকে বালু উত্তোলন করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। তিনি ১ হাজার বালু বিক্রি করছে ৩ হাজার টাকায়।
না প্রকাশের অনুচ্ছুক একাধীক ব্যক্তি জানান, বালু ব্যবসায়ী স্থানীয় একজন আওয়ামী লীগ নেতা। অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন যাবত বঙ্গালী নদী বালু উত্তোলন করে ব্যবসা করে আসছে। কেউ প্রতিবাদ করতে গেলে তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও মামলার হুমকি দিয়ে থাকে। আর এভাবে বালু উত্তোলন করতে থাকলে আমাদের ফসলি জমি ও বাড়ির ভিটা মাটিও নদীর চলে যাবে।
উপজেলা নিবার্হি অফিসার রাজিয়া সুলতানা জানান, ড্রেজার মেশিন দিয়ে বাঙ্গালী নদী থেকে বালু উত্তোলন করার অনুমতি নেই। বিষয়টি আমার জানা ছিলো না। সরে জমিনে গিয়ে অতি তাড়াতাড়ি বালু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)









